নিজের পোর্টফোলিও বানাতে বসলে আমার একটা প্রশ্নই ঘুরেফিরে মাথায় আসে: কাজগুলো কীভাবে দেখালে মানুষ সাইটে ঢুকেই বুঝবে আমি কী করি? উত্তর খুঁজতে আমি প্রায়ই অন্যদের পোর্টফোলিও ঘুরে দেখি। কারও সাইটে ঢুকে মনে হয়, বাহ, এই আইডিয়াটা তো দারুণ। কারও সাইট দেখে বুঝি, কোন জিনিসটা আমি করব না।
তাই এই পোস্টে আমার ভালো লাগা কিছু বাংলাদেশি পোর্টফোলিও ওয়েবসাইট এক জায়গায় রাখলাম। ডেভেলপার, ডিজাইনার, গবেষক, সবাই আছেন। নিজের পোর্টফোলিও বানাচ্ছেন বা নতুন করে সাজাচ্ছেন, তাহলে এখান থেকে দু-একটা আইডিয়া পেয়ে যেতে পারেন।
একটা কথা আগেই বলে রাখি
তালিকাটা কোনো র্যাংকিং না। কে সেরা আর কে একটু কম, এমন কিছু আমি বলছি না। নামের ইংরেজি ক্রমানুসারে (A থেকে Z) সাজিয়েছি, এর পেছনে আর কোনো কারণ নেই। লিংকগুলো সবগুলোই এই ব্লগ লেখাকালীন সময়ে সচল পেয়েছি।। পরে বদলে যেতে পারে।
পোর্টফোলিও দেখলে আমি কী খেয়াল করি
হোমপেজে ঢুকেই বোঝা যায় মানুষটা কী করেন।
প্রজেক্টে কী সমস্যা ছিল আর তিনি কী করেছেন, সেটা লেখা আছে কি না।
ফোনে সাইটটা পড়তে আর ঘুরে দেখতে ঝামেলা হয় কি না।
সাইটে মানুষটার নিজের একটা ছাপ আছে কি না।
বাংলাদেশি পোর্টফোলিওর তালিকা (A–Z)
নিজের পোর্টফোলিওর জন্য একটা ছোট পরামর্শ
পুরো সাইট নতুন করে সাজানোর আগে আপনার সবচেয়ে ভালো একটা প্রজেক্ট বেছে নিন। তার পেজে তিনটা কথা পরিষ্কার লিখুন: কী সমস্যা ছিল, আপনি নিজে কোন অংশটা করেছেন, আর কাজটা কীভাবে দেখা যাবে। কেউ যদি সাইটে মাত্র দুই মিনিট দেয়, ওইটুকুতেই সে আপনার কাজ বুঝে ফেলবে। আমার নিজের কাজ দেখতে চাইলে আমার প্রজেক্ট আর ব্লগ পেজ রইল।
আপনার পছন্দের সাইট থাকলে জানান
আপনার পছন্দের কোনো বাংলাদেশি পোর্টফোলিও থাকলে, বা নিজের সাইটটা এখানে দেখতে চাইলে কমেন্টে লিখে দিতে পারেন। আমার সম্পর্কে বা সাইট সম্পর্কে কিছু বলার থাকলে গেস্টবুকে লিখতে পারেন। কেউ যদি চান যে তাঁর সাইট এখানে না থাকুক, জানালে সরিয়ে দেব।
আমি সময়ে সময়ে আরো কিছু সাইট এড করতে থাকবো, ভালো লাগলে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 👋
Comments
Join the discussion. Sign in with Google to post; your email is never shown.